,

আমেরিকা ও তার মিত্ররা বিনামূল্যে কুর্দি গেরিলাদেরকে অস্ত্র দিচ্ছে : এরদোয়ান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা ও তার মিত্ররা বিনামূল্যে কুর্দি গেরিলাদেরকে অস্ত্র দিচ্ছে। বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান। এসময় এটিকে তুরস্কের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে বলেও মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। খবর পার্সটুডের।

তুর্কি এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, আমেরিকা ও তার মিত্ররা তুরস্কের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। অথচ তারা নিষিদ্ধ ঘোষিত কুর্দি গেরিলাদেরকে অস্ত্র যোগান দিচ্ছে। তিনি বলেন, আমরা অর্থ দিয়ে আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনতে পারি না। অথচ দুঃখজনকভাবে আমেরিকা ও তার মিত্ররা সন্ত্রাসী সংগঠনগুলোকে বিনামূল্যে সেই অস্ত্র ও গোলাবারুদ দিচ্ছে। অতএব হুমকিটা কোথা থেকে আসছে? এই হুমকি প্রাথমিকভাবে আসছে কৌশলগত মিত্রদের কাছ থেকে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়ায় অস্ত্রের চালান পাঠানো অব্যাহত রেখেছে আমেরিকা। সিরিয়ার উত্তরাঞ্চলে আমেরিকা পাঁচ হাজার ট্রাক অস্ত্র পাঠিয়েছে।

সিরিয়ার কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে তুরস্ক। অন্যদিকে তুরস্কের মিত্র আমেরিকা এই সংগঠনকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে আসছে এবং সিরিয়া এদেরকে মিত্র হিসেবে ব্যবহার করছে। গেলো বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াইপিজি-কে ৩৯ কোটি ৩০ লাখ ডলারের অস্ত্র দেয়ার অনুমোদন দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে