আরেকটি দারুণ জয় পেল ম্যানচেস্টার সিটি

news-image

স্পোর্টস ডেস্ক : আরেকটি দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটিকে ৫-০ গোলে হারিয়ে গোল উৎসব করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে রবিবার ইতিহাদ স্টেডিয়ামে পয়েন্ট তালিকার নিচের দিকের দলটিকে হারায় সিটি।

ম্যাচের শুরুর দিকেই দুই গোলে এগিয়ে যায় সিটিজেনরা। চার মিনিটের ব্যবধানে গোল দুটি করেন দাভিদ সিলভা ও রাহিম স্টার্লিং। দ্বিতীয়ার্ধে বাকি তিন গোল করেন কেভিন ডি ব্রুইনে, বের্নার্দো সিলভা ও গাব্রিয়েল জেসুস।

গত সাত মৌসুমে তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৪ ম্যাচে ৯০। ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৫ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী