রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারাগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীলদের জয়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্যারাগুয়ের রক্ষণশীল দল কোলোরাডোর প্রার্থী মারিও আবদো বেনিতেজ প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন। রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে মাত্র সাড়ে ৩ শতাংশ ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন। খবর এএফপি’র।

নতুন প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজ ল্যাটিন আমেরিকার অন্যতম গরিব দেশ প্যারাগুয়ের প্রয়াত স্বৈরশাসকের এক সিনিয়র সহকারির ছেলে। তিনি যুক্তরাষ্ট্রে পড়ালেখা করেন।

নির্বাচনে মারিও আবদো বেনিতেজ ৪৬.৪৯ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এফরেইন আলেগ্রি পেয়েছেন ৪২.৭২ শতাংশ ভোট।

প্রধান নির্বাচন কর্মকর্তা জাইম বেস্টার্ড বলেন, মারিও আবদো বেনিতেজ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ৯৬ শতাংশ ভোট গণনার পর তিনি এ ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ