,

আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বিস্ফোরণ, ৩১ জন নিহত

news-image

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৫৪ জন। আজ রোববার ভোটাররা যখন কেন্দ্রে পরিচয়পত্রের জন্য অপেক্ষা করছিলেন, তখন এ ঘটনা ঘটে।

রয়টার্সের খবরে জানা যায়, এরই মধ্যে ইসলামিক স্টেট (আইএস) নিজেদের মুখপাত্র ‘আমাক’-এ হামলার দায় শিকার করেছে। আমাক চ্যানেলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে হামলার খবর প্রচার করে থাকে আইএস।

আফগানিস্তানের কাবুলে স্বজন হারানো এক ব্যক্তিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন আরেকজন। ছবি: রয়টার্স

আগামী অক্টোবরে দেশটির সাধারণ নির্বাচন ও জেলা কাউন্সিল নির্বাচন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ বলেন, হামলাকারী ওই ব্যক্তি হেঁটে কেন্দ্রে আসে। তার শরীরে বিস্ফোরকভর্তি বন্ধনী বাঁধা ছিল। সেখানে কর্মকর্তারা ভোটারদের মধ্যে পরিচয়পত্র বিলি করছিলেন। তখনই হামলাকারী বিস্ফোরণটি ঘটায়।

জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৪ জন। এতে কয়েকটি গাড়ি ধ্বংস হয়ে যায়। আশপাশের অনেকগুলো ভবনের জানালার কাচ চুরমার হয়ে যায়। আশপাশের সড়ক ধ্বংসস্তূপে পরিণত হয়।

আফগানিস্তানের কাবুলে আহত এক নারীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছবি: রয়টার্স

বিস্ফোরণের সময় ঘটনাস্থলের কাছে থাকা বশির আহমেদ নামের এক ব্যক্তি রয়টার্সকে বলেন, ‘ভোটার নিবন্ধন কেন্দ্রে অনেক নারী ও শিশু ছিল। প্রত্যেকে তাঁদের পরিচয়পত্র নিতে এসেছিলেন।’

কাবুলের পশ্চিমে দাস্ত-ই বারচি এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায় অধ্যুষিত। এলাকাটি বরাবরই আইএসের হামলার শিকার হয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে