রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিডনির রাস্তায় অদৃশ্য ব্যাট হাতে ওয়ার্নার

news-image

অনলাইন ডেস্ক : বল বিকৃতির কাণ্ডে এক বছরের জন্য নির্বাসনে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। বাঁ হাতি এই তারকা ব্যাটসম্যান এখন দিন কাটাচ্ছেন অবসরে। আসলে অবসর নয়, এখনও যেন বাইশ গজের যুদ্ধই মনে মনে লড়ে চলেছেন তিনি। তারই প্রমাণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিতে।

আসলে একটি নয়, দু’টি ছবি। সেই ছবিই জানান দিচ্ছে ওয়ার্নারের মনের অবস্থা। ছবিগুলিতে সিডনির রাস্তায় ব্যাটিং করতে করতে হাঁটতে দেখা গিয়েছে ওয়ার্নারকে।

ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন, যাতে দেখা যাচ্ছে ওয়ার্নার এখন রাজমিস্ত্রি হয়ে গিয়েছেন। আইপিএল’র ১২ কোটি টাকার পরিবর্তে স্বপ্নের বাড়ি বানাতে ব্যস্ত এখন ওয়ার্নার।

কিন্তু মনের ভিতরে থাকা কষ্ট লুকিয়ে রাখা সম্ভব হয় না। মেয়ে আইভি ও ইন্ডিকে নাচের ক্লাসে নিয়ে যাচ্ছিলেন ওয়ার্নার ও ক্যান্ডিস। তখনই অদৃশ্য ব্যাট হাতে ‘শ্যাডো’ করছিলেন ওয়ার্নার। বোঝাই যাচ্ছে, ওয়ার্নার মোটেও সুখে নেই। ভিতরে ভিতরে রক্তাক্ত তিনি। আপাতত এক বছর এই লড়াই লড়তে হবে তাকে।

বাইশ গজের লড়াই এখন ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। নিজেকে প্রমাণ করতে মরিয়া ওয়ার্নার এখন দিন গুনছেন, তা বলাই বাহুল্য। ক’দিন আগের সাংবাদিক সম্মেলনের কান্না ভুলে তাই তিনি শুরু করে দিয়েছেন নতুন লড়াই। রাস্তাতেই মনে মনে মুখোমুখি হয়ে পড়েছেন অদৃশ্য বোলারের।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ