,

গেইল-রাহুল ঝড়ে কলকাতাকে হারাল পাঞ্জাব

news-image
ইডেন গার্ডেনে নাইট রাইডার্সের বিপক্ষে বড় জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ক্রিস গেইল ও লুকেশ রাহুলের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ৯ উইকেটের জয় পেয়েছে প্রীতি জিনতার দল।

এদিন ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ক্যারিবীয় মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল ও ভারতীয় রাহুল। মাত্র ২৭ বলে ৬০ রান করেন রাহুল। আর ক্রিস গেইল করেন অপরাজিত ৬২ (৩৮ বল) রান।

এর আগে দিনের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দন অশ্বিন। ব্যাটিংয়ে নেমে কলকাতার ইডেন গার্ডেনে ক্রিস গেইলদের ১৯২ রানের টার্গেট দেয় নাইট রাইডার্স। ওপেনার ক্রিস লিনের ৭৪ রান ও অধিনায়ক দিনেশ কার্তিকের ৪৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান করে স্বাগতিকরা। আর কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে সরণ ও টাই ২টি, এবং মুজিবুর রহমান ও অশ্বিন ১টি করে উইকেট নিয়েছেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮.২ ওভারে ৯৬ রান তুলে নেই পাঞ্জাব। তারপর বৃষ্টির বাগড়ায় ডার্কওয়ার্থ লুইস পদ্ধতি ১১.১ ওভারে ১২৬ রান করে জয় তুলে নেয় অশ্বিনবাহিনী।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে