,

সব ধরনের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা স্থগিত : কিম

news-image

অবশেষে সব ধরনের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

এ ব্যাপারে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ২১ এপ্রিল থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ থাকবে। বার্তা সংস্থাটি জানিয়েছে, কোরীয় উপদ্বীপে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শান্তি বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

এদিকে, কিমের ঘোষণার পরপরই এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এটি উত্তর কোরিয়া এবং বিশ্বের জন্য খুব ভালো খবর – বড় অগ্রগতি!’ প্রসঙ্গত, কিম আগামী জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক সামিটের আয়োজন করতে চলেছেন বলে আশা করা হচ্ছে। যদি এটি ঘটে, তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও উত্তর কোরীয় নেতার মধ্যে এটি প্রথম কোনো বৈঠক হবে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে একটি সফল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এটি যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। মূলত এ পরীক্ষার পর আন্তর্জাতিক চাপের মুখে পড়ে কিমের দেশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে