,

ওয়াটসনের ঝড়ো সেঞ্চুরিতে চেন্নাইয়ের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে বুড়িয়ে যাওয়া তারকারাই উপহার দিচ্ছেন সেঞ্চুরির। মৌসুমের প্রথম ঝড়ো সেঞ্চুরি উপহার দিয়েছেন গেইল। একদিন পর আবার ঝড়ো সেঞ্চুরি উপহার দিয়েছেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার শেন ওয়াটসন। তার সেঞ্চুরিতে রাজস্থান রয়্যালসকে ৬৪ রানে হারিয়েছে চেন্নাই।

উত্তপ্ত পরিস্থিতি বলে নতুন হোম ভেন্যু মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলছে চেন্নাই। ভেন্যুটা পয়া বলে জয় পেয়েছে এদিন। তবে ভাগ্যদেবী সহায় ছিলেন হয়তো। নাহলে প্রথম ওভারে স্টুয়ার্ট বিনির বলে স্লিপে তালুবন্দি হওয়ার কথা ছিল শেন ওয়াটসনের। ক্যাচটা হাত ফসকে যায় রাহুল ত্রিপাঠির। আর ভাগ্যের ফেরে এই জীবন পেয়ে ঝড়ো সেঞ্চুরির দিকে ছোটেন অসি ব্যাটসম্যান। ৫১ বলের সেঞ্চুরিতে গেইলের চেয়েও আগ্রাসী ছিলেন তিনি। যার ১০৬ রানের ইনিংসে ছিল ৯টি চার ও ৬টি ছয়। ঝড় হয়তো আরও বাড়তো। কিন্তু তাকে বিদায় দেন লাফলিন। পরে রায়না রানের চাকা সচল রেখেছিলেন ৪৬ রান করে। শেষ পর্যন্ত ৫ উইকেটে ২০৪ রানের বড় সংগ্রহ পায় চেন্নাই।

জবাবে বিশাল রানের পাহাড়ে চাপা পড়ে যায় টস জিতে ফিল্ডিং নেওয়া রাজস্থান। প্রতিরোধের দেওয়াল দিতে পারেনি দলটির ব্যাটসম্যানরা। ফলে দলটি ১৮.৩ ওভারে ১৪০ রানে গুটিয়ে গেছে। আজিঙ্কা রাহানে অধিনায়ক হয়ে বেশি ভূমিকা রাখতে পারেননি ওপেনিংয়ে। ফেরেন ১৬ রানে। সর্বোচ্চ ৪৫ রান করেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

ম্যাচসেরা হয়েছেন ক্যারিয়ারের চতু্র্থ সেঞ্চুরিতে পাদপ্রদীপের আলোয় থাকা ওয়াটসন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে