মুস্তাফিজকে সাথে নিয়েই এগিয়ে যেতে চাই : রোহিত

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের প্রথম পর্বের অর্ধেকটাও শেষ হয়নি এখন। তাই পয়েন্ট টেবিল নিয়ে মাথা ঘামানোটা জরুরি নয়। কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস চার ম্যাচের তিনটিতেই হেরে নিঃসন্দেহে চাপে আছে। সর্বশেষ ম্যাচ দুটিতে বল হাতে সুবিধা করতে পারেননি মুস্তাফিজ। কিন্তু বাংলাদেশের কাটার মাস্টারকে নিয়ে আশাহত নন অধিনায়ক রোহিত শর্মা।

গত মঙ্গলবার রাতে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে প্রথম জয়ের দেখা পায় মুম্বাই। কিন্তু এদিন এত পিটুনি খেলেন মুস্তাফিজ, যা তার টি-টোয়ন্টি ক্যারিয়ারে প্রথম! ৪ ওভারে ৫৫ রান দিয়ে উইকেটশূন্য। আগের ম্যাচে শেষ ওভারে বোলিং করতে গিয়ে চার-ছক্কা খেয়েছেন। জিততে পারেনি তার দল। কিন্তু প্রথম তিন ম্যাচে তিনি স্রেফ জাদু দেখিয়ে গেছেন।

কাটার মাস্টারকে নিয়ে তাই মোটেও চিন্তিত নন মুম্বাই অধিনায়ক রোহিত। আইপিএলের ওয়েসবসাইটে দেওয়া সাক্ষাতকারে তিনি বললেন, ‘মুস্তাফিজকে আমরা যেভাবে চাই ও সেভাবেই দেখা দিয়েছে। ও এখনও দুর্বোধ্য। চলতি আসরেও তার বোলিংয়ে নানারকম ভেরিয়েশন দেখছি আমরা। আমি ওকে সাথে নিয়েই এগিয়ে যেতে চাই।’

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী