রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেতুর রেলিং ভেঙ্গে ট্রাক নদীতে, নিহত ২১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্য প্রদেশে বরযাত্রীবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে গেলে  ২১ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে অন্তত ২০ জন।

বুধবার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মধ্য প্রদেশের রাজধানী ভুপাল থেকে প্রায় ৫৭৩ কিলোমিটার পূর্বে সিধি জেলার আমেলিয়া গ্রামের কাছে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বরযাত্রী নিয়ে ট্রাকটি সিংরুলি থেকে সিধি যাচ্ছিল। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙ্গে নদীতে পড়ে যায়। ট্রাকে আরোহী ছিল ৪৫ জন।

সিধি জেলা কালেক্টর জানান, ‘বরযাত্রীবাহী একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে সোন নদীতে পড়ে গেলে ২১ জন নিহত হয়। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।’

মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ এবং আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ