,

যে কারণে দর্শকদের ওপর চটে যান প্রীতি

news-image

স্পোর্টস ডেস্ক : কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ থাকলেই ভিআইপি গ্যালারিতে দেখা যায় প্রীতি জিনতাকে। বরাবরই ক্যামেরা খুঁজে ফেরে তার হাসিমাখা মুখ। বলিউড ললনার সদা হাস্যোজ্জ্বল মুখখানাও অনেকের বিনোদনের খোরাক।

তবে সম্প্রতি উল্টো রূপে ধরা পড়েছেন পাঞ্জাব মালকিন। সুন্দরীকে দেখা গেছে রাগী, চটে যাওয়া চরিত্রে।

গত ১৫ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ ছিল পাঞ্জাবের। স্বভাবতই মোহালির গ্যালারি অলঙ্কৃত করেন প্রীতি। একপর্যায়ে দর্শকদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বীরজারাখ্যাত অভিনেত্রী। তবে তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি।

পরে প্রীতি-ঘনিষ্ঠরা জানান, আগে কখনও তাকে এতটা উত্তেজিত হতে দেখিনি। হঠাৎ কী হল?

বিষয়টি খোলাসা করেছেন প্রীতি নিজেই। পরে টুইট করে তিনি জানান, দর্শকদের ভিড়ে দুটি বাচ্চার দম বন্ধ হয়ে আসছিল। তারা কান্নাকাটি করছিল। তাদের কিছুটা জায়গা করে দিতে দর্শকদের অনুরোধ করি আমি। এতেই একটু গলা বাজাতে হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে