,

সানগ্লাস পরে ঘুমে সাকিব; দুষ্টুমি শুরু ধাওয়ানের (ভিডিওসহ)

news-image

স্পোর্টস ডেস্ক : বিমানে চেপে বসেছে সানরাইজার্স হায়দরাবাদের ফুল টিম। ভ্রমণের অবসরে একটু ঘুমালে মন্দ হয় না। রশিদ খানেরা বেশ আরাম করেই সিটে হেলান দিয়ে ঘুম দিয়েছেন। বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান কানে হেডফোন গুঁজে আরামে ঘুম দিয়েছেন। কিন্তু আরামের ঘুম হারাম হয়ে গেল দ্রুতই।

আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের বিমানযাত্রার এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল সাইটে। ভিডিওতে দেখা যাচ্ছে সাকিব আর রশিদ পাশাপাশি আসনে বসে গভীর ঘুমে মগ্ন। এমন সময় উঠে এলেন শিখর ধাওয়ান। তার হাতে কাঠি জাতীয় কিছু একটা। প্রথমে এক সতীর্থর ঘুম ভাঙিয়ে এগিয়ে গেলেন সাকিবের দিকে।

ঘুমন্ত সাকিবের নাকে সেই কাঠি (বা অন্যকিছু) দিয়ে সুড়সুড়ি দিতেই ধরমরিয়ে উঠলেন বিশ্বসেরা অল-রাউন্ডার। তার পাশে তখনও ঘুমাচ্ছেন রশিদ খান। আফগান লেগ স্পিনারের ঘুম হারাম করতেও ছাড়েননি ধাওয়ান। মজার এই ভিডিওটি দেখে বেশ আনন্দ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। আইপিএলের চলতি আসরের শুরু থেকেই ব্যাট-বল-ফিল্ডিংয়ে অল-রাউন্ড নৈপূণ্য দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’।

দেখুন সেই ভিডিও:

https://youtu.be/V815W4rTyOc

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে