রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাগাজিনে অবহেলিত মেলানিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ফ্যাশন ম্যাগাজিনের সম্পাদকেরা অবহেলা করছেন মেলানিয়া ট্রাম্পকে। সম্প্রতি এমন মন্তব্য করলেন অভিনেতা জেমস উডস। টুইটারে এমন মন্তব্যের পর থেকে ইন্টারনেট দুনিয়ায় শুরু হয়েছে আলোচনার ঝড়। খবর দ্য নিউ ইয়র্ক টাইমস।

টুইটারে অভিনেতা জেমস উডস বলেন, ট্রাম্প যদি ডেমোক্রেট হতেন, মেলানিয়া প্রতিমাসে পৃথিবীর সব অভিজাত নারীদের ম্যাগাজিনগুলোর প্রচ্ছদে জায়গা পেতেন।’

টুইটে মার্কিন ফার্স্ট লেডির একটি ছবি পোস্ট করেন উডস। ওই ছবিতে মেলানিয়াকে একটি নকশা করা চেয়ারের হালকা নীল রঙের পোশাক পরে বসে থাকতে দেখা যায়। ছবিটি এখন পর্যন্ত ৬২ হাজার মানুষ লাইক এবং ২০ হাজার বার রি-টুইট করেছে।

ফার্স্ট লেডি হবার পর মেলানিয়াকে ভ্যানিটি ফেয়ার মেক্সিকো’র প্রচ্ছদে দেখা গেছে। ম্যাগাজিনটির ফেব্রুয়ারি ২০১৭ সংখ্যায় যখন মেলানিয়ার ছবি ছাপা হয়, তখন ট্রাম্প মেক্সিকোর সীমান্তে দেয়াল দেয়ার জন্য মেক্সিকোকেই টাকা দায়ের জন্য চাপ দিচ্ছিলেন।

এছাড়া সাবেক এই মডেলকে নিয়ে সংখ্যা করার কথা যুক্তরাষ্ট্রের কোনো ম্যাগাজিন চিন্তা করেনি।
২০১৬ সালের ডিসেম্বরে ভোগ ম্যাগাজিনের এডিটর ইন চিফ অ্যানা উইন্টর একবার ট্রাম্প টাওয়ারে যান। তখন মেলানিয়াকে দিয়ে ভোগের প্রচ্ছদ করার গুঞ্জন শোনা গেলেও পরে তা হয়ে ওঠেনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ