রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল চোটে ফেললো মুশফিককে

news-image

স্পোর্টস ডেস্ক : মুশফিক যে গোড়ালিতে চোট পেয়েছে সেটা চারদিন আগে। এখন তাকে বিশ্রামে থাকতে হবে। আগামী কয়েক সপ্তাহ আমরা ওকে চেকাপ করবো। যদিও কয়দিন লাগে সেরে উঠতে সেটা এখনই বলা যাচ্ছে না। এমনটি বলছিলেন বিসিবি’র চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী।

বগুড়ায় বিসিএলের চতুর্থ রাউন্ডের চতুর্থ দিন সকালেই গা গরমের জন্য ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ের অ্যাঙ্কেলে চোট পান মুশফিকুর রহিম। সেদিন কোনরকম ব্যাটিং করলেও দিনশেষে দুঃসংবাদ দেন চিকিৎসক। চোট তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ঠেলে দিয়েছে তাকে।

এর কদিন আগে বন্ধুর বিয়েতে গিয়ে ফুটবল খেলার সময় লিগামেন্ট ছিড়ে যায় নাসিরের। চোটে পড়ার তালিকা দীর্ঘ হচ্ছে দিন দিন। এই তালিকায় আছে তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদী মিরাজের মত ক্রিকেটাররা।

আপাতত জাতীয় দলের কোন খেলা নেই বলেই বড় বাঁচা বাঁচলো। তবে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর শেষ দুই রাউন্ডে খেলা হচ্ছেনা ৩০ বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটসম্যানের।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ