,

দেশে না ফিরলে চুক্তি বাতিল-এসিবি

news-image
• মোহাম্মদ শাহজাদের জন্ম আফগানিস্তানে হলেও বসবাস করেন পেশোয়ারে।
• আফগান এ ব্যাটসম্যানকে এক মাসের মধ্যে দেশে ফিরতে বলেছে এসিবি।
• শাহজাদের মতো চুক্তিবদ্ধ যেসব ক্রিকেটার বিদেশে বসবাস করেন, তাঁদেরও ফিরতে হবে।
• এক মাসের মধ্যে না ফিরলে ক্রিকেটারদের চুক্তি বাতিল করবে এসিবি

বেশি দিন আগের কথা না, মাত্র দুই সপ্তাহ আগে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে দেশকে জিতিয়েছেন মোহাম্মদ শাহজাদ। অথচ আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাঁর ওপর সমন জারি করেছে—হয় চিরস্থায়ীভাবে দেশে ফিরে এসো, নয় তো চুক্তি থেকে বাদ!

আফগানিস্তানের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান বসবাস করছেন পেশোয়ারে। শুধু শাহজাদ নন, আফগানিস্তানের যেসব চুক্তিবদ্ধ খেলোয়াড় বাইরে থাকেন, তাঁদের দেশে ফেরাতে কঠোর নীতি গ্রহণ করেছে এসিবি। বেঁধে দেওয়া হয়েছে এক মাসের সময়সীমা। এর মধ্যে গাট্টিবোঁচকা গুটিয়ে দেশে ফিরতে হবে, নইলে শাস্তি।

এসিবি চেয়ারম্যান আতিফ মাশাল ক্রিকইনফোকে বলেন, ‘চুক্তিবদ্ধ খেলোয়াড়েরা অনুমতি ছাড়া দেশের বাইরে যাওয়া বিধিসম্মত নয়। বিদেশের মাটিতে যাঁরা বসবাস করছেন, তাঁদের পরিবারসহ ফিরতে এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে না ফিরলে তাঁদের চুক্তি বাতিল করা হবে।’

শাহজাদকে শুধু দেশে ফেরার সময়সীমা বেঁধে দেয়নি এসিবি, জরিমানাও করা হয়েছে। বোর্ডের অনুমতি ছাড়াই পেশোয়ারের একটি স্থানীয় টুর্নামেন্টে অংশ নেওয়ায় ৩০ বছর বয়সী এ ব্যাটসম্যানকে চার হাজার ডলার জরিমানা করেছে এসিবি। শাহজাদ পেশোয়ারের একটি শরণার্থীশিবিরে বেড়ে উঠেছেন। বিয়েও করেছেন আফগান সীমান্তঘেঁষা পাকিস্তানের এ শহরে। তাঁর জাতীয় দল সতীর্থদের অনেকেই বেড়ে উঠেছেন পেশোয়ারের শরণার্থীশিবিরে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে