,

ব্যাটসম্যান সাকিবের নয়া মাইলফলক

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশতম আসরের নিজেদের তৃতীয় ম্যাচে ৫ উইকেটে জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান।

ইডেন গার্ডেনসে ব্যাটে-বলে সমান তালে জ্বলে ওঠেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। শুরুতেই সাকিবের স্পিন জাদুতে মুগ্ধ হয় ক্রিকেট প্রেমীরা। ৪ ওভার বল করে ১১টি ডটে ২১ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট। বিপদের মুহূর্তে ব্যাট হাতে ২১ বলে ২৭ রান করে দলে জয়ে বড় অবদান রাখেন বাম-হাতি এই ব্যাটসম্যান।

এদিন নতুন এক মাইলফলক স্পর্শ করেন সাকিব। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে চার হাজার রান পূর্ণ করলেন ৩১ বছর বয়সী এই তারকা।

কলকাতার বিপক্ষে মাঠে নামার আগে চার হাজারি ক্লাবে থেকে আট রান দূরে ছিলেন বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটার। কেকেআরের বিপক্ষে এই ইনিংসে ২৭ রান করার সুবাদে বর্তমান রান ৪ হাজার ১৯ রান।

জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে চার হাজারি ক্লাবে সাকিব। ২৫৭ ম্যাচে সাকিব এই রান করেন। অন্যদিকে মাত্র ১৬৭ ম্যাচে তামিমের রান ৪ হাজার ৫৮৫ রান।

এদিকে ২৯৯ উইকেট শিকার করে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন সাকিব। আর মাত্র একটি উইকেট পেলে পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট শিকারের রেকর্ড গড়বেন এই টাইগার ক্রিকেটার। এবং দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ছোট ফরম্যাটে চার হাজার রান ও ৩০০ উইকেট শিকার করবেন এই স্পিনিং অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে