রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭১ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া: রাশিয়া

news-image

আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ায় ১০৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ৭১টি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। রুশ সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা সের্গেই রুদসকই মস্কোয় আজ (শনিবার) এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছিল, যুদ্ধজাহাজ ও বিমান থেকে আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ার সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে একশ’রও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং এর উল্লেখযোগ্য অংশ ভূপাতিত করেছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট। ওই বিবৃতির মাধ্যমে রাশিয়া এটাও পরিষ্কার করেছে যে, ক্ষেপণাস্ত্র ভূপাতিতের ঘটনায় রুশ সেনারা জড়িত নয়।

সিরিয়ার সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বলেছে, তারা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।লেবাননের হিজবুল্লাহ বলেছে, সিরিয়া সাফল্যের সঙ্গে ত্রিদেশীয় আগ্রাসন মোকাবেলা করেছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ