,

বার্সার রেকর্ড, মেসির সামনে মাইলফলক

news-image

স্পোর্টস ডেস্ক : ভ্যালেন্সিয়ার জালে গোল পাননি লিওনেল মেসি। তবে কাল রাতে বার্সেলোনার ২-১ গোলের জয়ে আর্জেন্টাইন তারকা জায়গা করে নিয়েছেন লা লিগায় শীর্ষ পাঁচ ম্যাচজয়ীদের কাতারে। তাঁর দল বার্সা অবশ্য দারুণ এক রেকর্ড গড়েছে। লিগে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখন বার্সার। এর মধ্যে এবারের লিগে ৩২ ম্যাচে বার্সা এখনো হারের মুখ দেখেনি। অর্থাৎ, লা লিগার ইতিহাসে প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এখন বার্সার সামনে।

কাতালান ক্লাবটি সে সুযোগ নিতে পারবে কি না, তা সময়ই বলে দেবে। আপাতত ১৯৭৯-৮০ মৌসুমে রিয়াল সোসিয়েদাদের টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি পেছনে ফেলে নতুন রেকর্ড গড়ল আর্নেস্তো ভালভার্দের দল। এদিকে বার্সার কাল রাতের জয় দিয়ে মেসি ছুঁয়ে ফেলেছেন মানোলো সানচিসকে। ভাবছেন, এই সানচিসটা আবার কে?

আশির দশকে রিয়ালের বয়সভিত্তিক ফুটবল খামার ‘লা ফ্যাব্রিকা’ থেকে উঠে আসা পাঁচ খেলোয়াড় শাসন করেছিলেন স্প্যানিশ ফুটবল। স্পেনেরই ক্রীড়া সাংবাদিক হুলিও সিজার ইগলেসিয়াস এই পাঁচ খেলোয়াড়কে একসঙ্গে অলংকৃত করেছিলেন ‘লা কুইন্তা দেল বুইত্রে’ তকমায়। বাংলায় ‘শকুনের দল’—এমিলিও বুত্রাগুয়েনো, রাফায়েল মার্টিন, মিকেল ও মিগুয়েল পারদেজার সঙ্গে মানোলো সানচিস ছিলেন সেই দলের সদস্য। রিয়ালের সাবেক এই ডিফেন্ডারের ৩১২ লিগ ম্যাচ জয়কে কাল ছুঁলেন মেসি।

লা লিগায় সর্বোচ্চসংখ্যক ম্যাচ জয়ে মেসি এখন যুগ্মভাবে পাঁচে। তবে সানচিসের ৩১২ জয় তুলে নিতে যেখানে ৫২৩ ম্যাচ খেলতে হয়েছে মেসির সেখানে লাগল ৪১৩ ম্যাচ। লিগে সর্বোচ্চ ম্যাচ জয়ে মেসির সামনে এখন চার কিংবদন্তি—জাভি হার্নান্দেজ (৫০৫ ম্যাচে ৩২২ জয়), রাউল গঞ্জালেস (৫৫০ ম্যাচে ৩২৭ জয়), আন্দোনি জুবিজারেতা (৬২২ ম্যাচে ৩৩৩ জয়) ও ইকার ক্যাসিয়াস (৫১০ ম্যাচে ৩৩৪ জয়)।

লেগানেসের বিপক্ষে সর্বশেষ লিগ ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি। এতে বার্সার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোলসংখ্যা হলো ৬৩১ ম্যাচে ৫৪৬। এক ক্লাবের হয়ে ৫০০ গোলের মাইলফলক টপকে যাওয়া আট খেলোয়াড়ের তালিকায় আগেই জায়গা করে নিয়েছিলেন মেসি। লেগানেসের বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে এ পথে বার্সা তারকা টপকে গেছেন স্পোর্টিং সিপি কিংবদন্তি ফার্নান্দো পেইরোতেওয়ের ৫৪৪ গোলকে।

এক ক্লাবের হয়ে ৫০০ গোল টপকে যাওয়াদের অভিজাত ক্লাবে মেসির সামনে এখন শুধু গার্ড মুলার ও পেলে। বায়ার্ন মিউনিখের হয়ে ৫৬৬ গোল করেছিলেন ‘ডার বম্বার’ খ্যাত মুলার। সান্তোসের হয়ে ৬৪৩ গোল নিয়ে শীর্ষে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে