,

টস হেরে ফিল্ডিংয়ে সাকিবের হায়দারাবাদ

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে পরপর দুটি ম্যাচ জিতে এবারের আইপিএল অভিযান শুরু করেছে সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার ইডেনে কেকেআর-এর বিরুদ্ধে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছেন শিখর ধাওয়ানরা। ইডেনে হায়দরাবাদ দলের অতীত রেকর্ড অত্যন্ত খারাপ। কলকাতায় এখনও পর্যন্ত কোনও ম্যাচই জিততে পারেনি সানরাইজার্স।

অন্যদিকে, আগের সাতটি আসর যে দলের হয়ে মাঠে নেমেছেন সাকিব আল হাসান, এবার সেই দলটির বিপক্ষেই মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশি অলরাউন্ডার। শনিবার আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচ রাত সাড়ে ৮টায় শুরু হয়েছে। ইডেন গর্ডেনসে টস জিতে ম্যাচটিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছেন সাকিবদের হায়দরাবাদ।

দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন বাংলাদেশের আরেক তারকা মোস্তাফিজুর রহমান। তার দল এ ম্যাচেও হারের বৃত্ত থেকে বেরোতে পারেনি। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে হেরেছে শেষ বলে। মোস্তাফিজ ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে