,

ক্রিকেট যেখানে সুন্দর

news-image

স্পোর্টস ডেস্ক : ভদ্রলোকের খেলা বলা হয় ক্রিকেটকে। আইপিএলের মত জায়গায় আবেগ কিংবা র‌্যাংকিং দিয়ে চলেনা। ভালো খেলতো দলে থাকো। ব্যপারটা ঠিক এরকম।

গতকাল বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল দুই বাংলাদেশির দল। অন্যরকম একটা রোমাঞ্চ কাজ করেছে দেশের ক্রিকেট সমর্থকদের মনে। তবে ছিলো শঙ্কাও। মুস্তাফিজ কি থাকছেন সাকিবের বিপক্ষে!

মুস্তাফিজকে নিয়ে এমন শঙ্কা হওয়াটাই স্বাভাবিক। এর আগে আসরের প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে মুস্তাফিজেরই করা শেষ ওভারেই ম্যাচ হারে মুম্বাই ইন্ডিয়ানস। বাংলাদেশিদের মনে শঙ্কাটা এখান থেকেই।

অবশেষে সাকিবের দলের বিপক্ষে খেলেছেন মুস্তাফিজ, হেরেও জয় করে নিয়েছেন মুম্বাইয়ের কোটি ভক্তের মন। ফিজের বিপক্ষে ব্যাট হাতে সাকিব অনুজ্জ্বল থাকলেও বল হাতে উজ্জ্বল ছিল বিশ্বসেরা এই অলরাউন্ডার।

উপরের দেয়া ছবিগুলোর মত দৃশ্য হরহামেশাই ঘটে ক্রিকেটে। তবে এই ব্যপারগুলো অন্যরকম আনন্দ দেয় বাংলাদেশ-ভারতের ক্রিকেট ভক্তদের মনে। আইপিএল এক করে দেয় দুই দেশকে।
দুই দেশ যখন বিপক্ষ দল হিসেবে খেলতে নামে তখনই আবার উত্তেজনায় মাতাল হয়ে পড়ে দুই দেশের সমর্থকরা। শুধু দর্শকরাই নয়, ক্রিকেটারদের ভেতরও কেমন জানি যুদ্ধ-যুদ্ধ ভাব।

প্রথম ম্যাচের খলনায়ক যখন দ্বিতীয় ম্যাচের নায়ক হয়ে উঠছিলেন মুম্বাই কাপ্তান তখন জড়িয়ে ধরেন মুস্তাফিজকে। যে মুস্তাফিজের বলে অনেকবারই প্যাভিলিয়নের পথ ধরেছিলেন রোহিত শর্মা। মনে মনে হয়তো গালিও দিয়েছেন বিশ্ব বিখ্যাত কাটার মাস্টারকে।

এদিন যেনো স্বদেশি সাকিবও শত্রু বলে গেলেন মুস্তাফিজের। সাকিবের বিপক্ষে মুস্তাফিজ যখন বোলিংয়ে। পেশাদারিত্ব ফুটে উঠেছিলো দুজনের চোখে মুখে। ক্রিকেটের সব সৌন্দর্য যেন এখানেই ধরা দেয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে