,

কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন ১৫ বছরের অনিশ!

news-image

কমনওলেথ গেমসে স্বর্ন পদক জয় করে নতুন ইতিহাস রচনা করেছেন ভারতের ১৫ বছর বয়সি শ্যূটার অনিশ। এত কম বয়সী কোন ভারতীয় অতীতে কমনওয়েলথ গেমসে স্বর্ন পদক জয় করতে পারেনি। আজ বেলমন্ট শ্যুটিং সেন্টারে পুরুষদের ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে স্বর্ণ জয়ের মাধ্যমে সবাইকে তাক লাগিয়ে দেন ২০০২ সালের ২৫ সেপ্টেম্বর ভারতের হরিয়ানায় জন্ম নেয়া এই শ্যূটার।

২৫ স্ট্যান্ডার্ড পিস্তলে রেকর্ডধারী এই বিশ্ব জুনিয়ার চ্যাম্পিয়ন স্বাগতিক অস্ট্রেলিয়ার সর্গেই ইভগলেভস্কির স্বপ্ন চুরমার করে দিয়ে জিতে নেন স্বর্ন পদক। অসম্ভব এই সাফল্য পাওয়ার পর কিশোর অনিশ বলেন, ‘আমি খুবই রোমঞ্চিত। কারণ আমি কমনওয়েলথ গেমসে চাম্পিয়ন হয়েছি। ভারতের সবচেয়ে কমবয়সী অ্যাথলেট হিসেবে আমি মাত্র ১৫ বছর বয়সে স্বর্ন পদক জয় করতে পেরেছি।’

ইভেন্ট থেকে রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ঠ থাকতে হয়েছে স্বাগতিক ইভগলেভস্কিকে। এতে ব্রোঞ্জ পদক পেয়েছেন মাত্র এক বছর আগে ক্রীড়াঙ্গনে যুক্ত হওয়া ইংল্যান্ডের শ্যূটার স্যাম গোইন। ২০১৭ সালের নভেম্বরে অনুষ্ঠিত কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশীপে রৌপ্য পদক জয়ী অনিশ গোল্ড মেডেল রাউন্ডে বিষ্ময়করভাবে পূর্ণ ৩০ পয়েন্ট আদায় করে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে