,

উইজডেন পুরস্কারে ইংল্যান্ড নারী ক্রিকেটারদের প্রাধান্য

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের ‘বাইবেল’ খ্যাত উইজডেনের ২০১৮ সংখ্যায় বর্ষ সেরা পাঁচ ক্রিকেটারের ম্যধ্যে তিনজনই নারী। এ তিন নারী ক্রিকেটার হলেন ইংল্যান্ড দলের হিথার নাইট, নাটালি সিভার এবং এ্যানিয়া শ্রুবসোল। ইতোপূর্বে ১৮৯৯ সালে কেবলমাত্র ইংল্যান্ডের দুই নারী ক্রিকেটার ক্লায়া টেইলর ও চার্লোত্তি এডওয়ার্ডস এ বিরল সম্মান অর্জন করেছিলেন।

২০১৭ বিশ্বকাপ ফাইনালে লর্ডসে ভারতের বিপক্ষে জয়ী হয়ে ইংল্যান্ড দলের শিরোপা লাভে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ্যালামনাকের স্বীকৃতি পান নাইট, সিভার এবং শ্রুবসোল।

বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে ৪৬ রানে ৬ উইকেট শিকার করেন। যার মধ্যে ১১ রানেই ৫ ব্যাটসম্যানকে আউট করেন তিনি। আগের সকল রেকর্ড ভঙ্গ করার স্বীকৃতি হিসেবে উইজডেনের ১৫৫তম সংখ্যার প্রচ্ছদে জায়গা পান শ্রুবসোল।

সম্মানজনক এ পুরস্কার জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শাই হোপ ও কাউন্টি দল এসেক্স বোলার জ্যামি পোর্টারও। পুরুষ ও মহিলা বিভাগে বর্ষ সেরা ক্রিকেটার নির্বাচিত হন যথাক্রমে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও মিথালি রাজ।

ক্রিকেটের তিন ফর্মেটেই অসাধারণ পারফরমেন্স করার স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বার এ পুরস্কার লাভ করেন কোহলি। পক্ষান্তরে দলকে বিশ্বকাপে পৌঁছার পথে মহিলা বিভাগে ওয়ানডে ক্রিকেটে এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ রান করার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পান মিথালি। টি-২০ ভার্সনে প্রথমবার দেয়া এ পুরস্কার পান সর্বোচ্চ উইকেট শিকারী আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।

ইংল্যান্ডের মহিলা বিশ্বকাপ শিরোপা জয়ে নাইট, সিভার এবং শ্রুবসোল তিন জনই গুরুত্বপূর্ণ পালন করেছেন। অধিনায়ক নাইট ৪৫.৫ গড়ে মোট রান করেছেন ৩৬৪। অলরাউন্ডার সিভার ৪৬.১২ গড়ে মোট রান করেছেন ৩৬৯।

হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ী দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করায় বেছে নেয়া হয়েছে ক্যারিবিয় হোপকে। বাসস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে