রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তপ্ত দক্ষিণ চীন সাগর, চীন-আমেরিকার পাল্টাপাল্টি মহড়া

news-image

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ চীন সাগর। বিতর্কিত এই অঞ্চলে চীনের ব্যাপক মহড়ার ২০ মিনিটের মধ্যেই সেখানে একঝাঁক মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান টহল দিয়েছে।

চতুর্থ নিমিত্‍‌জ শ্রেণির বিমান বাহক ইউএসএস থিওডোর রুজভেল্ট এখন রয়েছে বিতর্কিত দক্ষিণ চীন সাগরেই অবস্থান করছে। মঙ্গলবার এই পরমাণু শক্তিসম্পন্ন যুদ্ধজাহাজ থেকেই ২০টি এফ-১৮ যুদ্ধবিমান আকাশে দক্ষতার আস্ফালন দেখিয়ে, নেমে আসে। যদিও আমেরিকার দাবি, এটা রুটিন প্রশিক্ষণ।

এ ব্যাপারে মার্কিন মহড়ার নেতৃত্ব দেওয়া স্ট্রাইক গ্রুপ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল স্টিভ কোহলার জানান, আমাদের চারপাশে চীনের যুদ্ধজাহাজ রয়েছে। আরও কয়েকটি দেশেরও রয়েছে। তবে, আমারা কাউকে কিছু দেখানোর জন্য করিনি। রুটিন প্রশিক্ষণ চলছে।

উল্লেখ্য, চীনের অতি তত্‍‌পরতার কারণে আমেরিকার পাশাপাশি জাপানসহ দক্ষিণপূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের নৌবহর বিতর্কিত দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ