,

মোবাইল চার্জে রেখে ভিডিও গেম, বিস্ফোরণে শিশুর মৃত্যু

news-image

প্রযুক্তির কল্যাণে হাতে হাতে এখন স্মার্টফোন। আর এই এক ফোনেই রয়েছে নানাবিধ প্রযুক্তির সংমিশ্রণ। কথা বলা, ঘড়ি, টর্চ লাইট, ক্যামেরা, রেডিও, গেমিং ও ক্যালকুলেটর সহ হরেকরকম সুযোগ-সুবিধা। কিন্তু কখনও এটাই হয়ে দাঁড়িয়েছে বিড়ম্বনা ও বিপদের কারণ।

সম্প্রতি এমনি এক বিপদ দেখা দেয় ভারতের ছত্তিশগর রাজ্যের কোরিয়া জেলায়। এ ঘটনায় প্রাণ গেছে রবি সোনবান নামের ১২ বছর বয়সী এক বালকের। আর আহত হয়েছে তার এক বন্ধু। চার্জরত অবস্থায় মোবাইল ফোন দিয়ে ভিডিও গেম খেলছিল সে। হঠাৎ ফোনটি বিস্ফোরিত হয়। মারাত্মক আহত হয় রবি। পরদিন চিকিৎসারত অবস্থায় শিশুটি মারা যায়।

ভারতীয় একটি গণমাধ্যম জানায়, কোরিয়া জেলার সুত্রাপারা গ্রামের বাসিন্দা রবি গত সোমবার রাতে মোবাইল ফোনে ভিডিও গেম খেলছিল। পাশে ছিল সমবয়সী এক বন্ধু। ফোনটি চার্জিং প্লাগে যুক্ত ছিল। হঠাৎ তার  হাতেই বিস্ফোরিত হয় এটি। শোকাতুর পরিবারের সদস্যরা জানায়, ফোনটি এত প্রচণ্ডরূপে বিস্ফোরিত হয় যে রবির পেট ছিন্নভিন্ন হয়ে নাড়িভুঁড়ি বের হয়ে আসে। রবি ও তার বন্ধুকে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।  মোটা কাপড় দিয়ে  রবির পেট জড়িয়ে নেওয়া হয় যাতে নাড়িভুঁড়ি বের হয়ে না আসে।

কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে অম্বিকাপুর হাসপাতালে রেফার করা হয়। সেখানে কয়েকটি অপারেশন করা হয় রবির, কিন্তু শেষতক বাঁচানো যায়নি তাকে। মঙ্গলবার সকালে শিশুটির মৃত্যু হয়। তবে বিস্ফোরিত মোবাইল ফোনটি কোন কোম্পানির বা মডেলের সে সম্পর্কে পত্রিকাটি কিছু জানায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে