,

রোহিঙ্গা হত্যাকাণ্ডে মিয়ানমারে ৭ সেনাসদস্যের জেল

news-image

নিউজ ডেস্ক : রোহিঙ্গা হত্যাকাণ্ডের একটি ঘটনায় ৭ সেনা সদস্যকে কারাদণ্ড দিয়েছে মিয়ানমার। সাধারণত মিয়ানমারে সেনাসদস্যদের রোহিঙ্গা হত্যাকাণ্ডে কোনো শাস্তি হয় না। তবে এ ঘটনার ছবি প্রকাশিত হওয়ায় সেই ঘটনাটি জানাজানি হয়ে যায়। ফলে শেষ পর্যন্ত এ ঘটনায় জড়িত সেনাদের শাস্তি দিয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং।

চলতি বছরের জানুয়ারিতে রাখাইন প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার দায়ে তাদের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হচ্ছে।

গত বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে রাখাইনের উত্তরাঞ্চলীয় গ্রাম ইনদিনে সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদীরা ১০ রোহিঙ্গাকে গুলি করে হত্যা করে। তাদের গণকবর দেওয়া হয়। ঘটনার সরেজমিন অনুসন্ধানে নেমেছিলেন রয়টার্সের দুই সাংবাদিক। ফলে ঘটনাটি প্রকাশিত হলেও রয়টার্সের সেই দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয় দাফতরিক গোপনীয়তা ভঙ্গের আইনে। এরপর থেকে তারা জেলেই রয়েছেন।

সেই তদন্তের ভিত্তিতে দোষী সাব্যস্ত ৭ সেনাকে কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।

সেনাপ্রধান প্রধান মিন অং হ্লাইংয়ের ফেইসবুক পাতায় প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ১০ রোহিঙ্গার হত্যাতাণ্ডে সহযোগিতা ও জড়িত থাকার অভিযোগে ওই সেনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়, হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ৪ সেনাকে সেনাবাহিনী থেকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রত্যন্ত অঞ্চলের কারাগারে ১০ বছরের কারাদণ্ড ও কঠোর পরিশ্রমের আদেশ দেওয়া হয়েছে। বাকি ৩ সেনাকে বাহিনী থেকে প্রত্যাহারের পাশাপাশি তাদের পদের অবনয়ন ঘটানো হয়েছে এবং কারাদণ্ড হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে