,

ভারতের ‘ওয়ান্টেড’ তালিকায় এবার পাকিস্তানি কূটনীতিক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী হামলার চক্রান্তের অভিযোগে এই প্রথম কোনো পাকিস্তানি কুটনীতিকে ‘ওয়ান্টেড’ তালিকায় তুলল ভারত। আমির জুবেইর সিদ্দিকি নামে ওই পাকিস্তানি কূটনীতিকের ছবি প্রকাশ করে তার সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে।

জানা গেছে, ওই পাকিস্তানি কর্মকর্তার নামে রেড কর্নার নোটিসও জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করার প্রস্তুতি নিচ্ছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

কলম্বোয় পাকিস্তানি হাইকমিশনে ভিসা কাউন্সেলর পদে ছিলেন সিদ্দিকি। ভারতের গোয়েন্দাদের দাবি, ২০১৪ সালে দক্ষিণ ভারতে আর্মি ও নেভি কম্যান্ডের পাশে মার্কিন এবং ইসরায়েলি দূতাবাসে ২৬/১১র ধাঁচে হামলা চালানোর চক্রান্ত করেন আমির জুবেইর সিদ্দিকি।

তিনি ছাড়াও আরও দুই পাকিস্তানি কর্মকর্তা চক্রান্তে তার সঙ্গে যুক্ত ছিলেন বলে ভারতীয় গোয়েন্দাদের দাবি। শ্রীলঙ্কায় পাক দূতাবাসে কাজ করা চতুর্থ একজন পাকিস্তানি অফিসারও এর সঙ্গে যুক্ত থাকতে পারে বলে মনে করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা।

আমির জুবেইর সিদ্দিকি বর্তমানে পাকিস্তানে গা ঢাকা দিয়ে রয়েছেন বলে দাবি করছে ভারতীয় সূত্র। সিদ্দিকির নামে গত ফেব্রুয়ারিতে চার্জশিট জারি করে ভারত। তবে অন্য পাকিস্তানি কর্মকর্তাদের এখনও চিহ্নিত করা যায়নি। এদেরও ‘ওয়ান্টেড’ তালিকায় রাখা হয়েছে। এরা পাকিস্তানের গোয়েন্দা বিভাগের অফিসার বলে জানা গিয়েছে। এদের একজন ছদ্মনাম ‘বীনিত’ ও অন্য একজনের ছদ্মনাম ‘বস’ ওরফে ‘শাহ’ বলে পরিচিত।

ভারতীয় গোয়েন্দাদের দাবি, ২০০৯ থেকে ২০১৬-র মধ্যে কলম্বোয় থাকাকালীন সিদ্দিকি-সহ ওই পাকিস্তানি কর্মকর্তারা চেন্নাই ও দক্ষিণ ভারতের আরও কয়েকটি জায়গায় সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করে। সেসব জায়গায় নিরাপত্তার ব্যবস্থা কেমন, অস্ত্রের আদান-প্রদান কীভাবে হয়, সেসব তথ্য সংগ্রহ করতে থাকেন তিনি। এমনকি বিস্তারিত তথ্য পেতে ভারতীয় সেনা কর্মকর্তাদের ল্যাপটপ চুরির চেষ্টাও চালানো হয়। সূত্র : এই সময়

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে