বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরতলির ঘাটুরা এলাকায় তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। শনিবার ঘাটুরা এলাকায় এ ঘটনাটি ঘটলেও রোববার দুপুরে বিষয়টি জানাজানি হয়। সে ওই এলাকার আইয়ুব আলীর ছেলে। শিশুটি ঘাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। পরিবারের অভিযোগ, শনিবার শিশুটি স্থানীয় বিদ্যালয়ে যাওয়ার পথে হৃদয় মিয়ার নামের এক যুবক তাকে রাস্তা থেকে ডেকে কৌশলে নির্জন জায়গায় নিয়ে তাকে বলাৎকার করে।

এ সময় শিশুটির আত্মচিৎকারে আশ পাশের লোকজন ছুটে এলে হৃদয় শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ বিষয়ে বলেন, শিশুটির চিকিৎসা চলছে। ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা শেষে বলাৎকারের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

মহাকাশে ডেটা সেন্টার স্থাপনে স্পেসএক্সের সঙ্গে আলোচনা করছে গুগল

বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে একাত্মতা ও প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে

রাষ্ট্রপতির হৃদযন্ত্রে ব্লক শনাক্ত, সফলভাবে বসানো হয়েছে স্টেন্ট

ট্রাম্প: “আমি সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবি না”

বিশ্বকাপের নিরাপত্তায় ৩২ লাখ ডলারের ড্রোন প্রতিরোধ প্রযুক্তি

শেষ মুহূর্তের গোলের কারণে শিরোপা উদযাপন পিছিয়ে গেল রোনালদোদের

ঈদের ট্রেন টিকিট এক ঘণ্টার মধ্যে শেষ

তামিলনাড়ুতে আজ আস্থা ভোট, টিকে থাকতে পারে বিজয়ের সরকার

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ

ডাকসু সহ-সভাপতি সাদিক কায়েম স্পিকারের হাতে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই