,

ট্যাঙ্ক ধ্বংসকারী মিসাইল তৈরির প্রযুক্তি বিক্রি করবে ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আর কোন গোপনীয়তা রইল না। ভারতের বিধ্বংসী মিসাইল তৈরির প্রযুক্তি বিশ্বের বাজারে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদির প্রশাসন। এটাও মোদি সরকারের বদান্যতাই বলা চলে।

নাগ এবং নাগা মিসাইল কেরিয়ার টেকনোলজি দুটোই নাকি বাজারে বিক্রি করা হবে। ডিআরডিও’র পক্ষ থেকে ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামরিক ক্ষেত্রে বেসরকারিকরণের জন্যই এই উদ্যোগ বলা চলে। ইতিমধ্যেই এই মিসাইলের প্রযুক্তি কেনায় আগ্রহ দেখিয়েছে ভারত ডায়ানামিক লিমিটেড, বাবা কল্যাণী গ্রুপ, মাহিন্দ্রা, রিলায়েন্স।

জানা গেছে, ডিআরডিওকে আবেদনপত্র জমা দিয়েছে সংস্থাগুলি। এর আগে অর্জুন ট্যাঙ্কের প্রযুক্তি কেনায় আগ্রহ দেখিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সে বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। ডিআরডিও’র এক কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন সংস্থার কাছ থেকে আবেদনপত্র পাওয়া গেলেও কাকে প্রযুক্তি দেওয়া হবে তা নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মোদি সরকারের কল্যাণে হয়তো খুব শীঘ্রই বিক্রি হয়ে যাবে নাগা এবং নাগা মিসাইল কেরিয়ার টেকনোলজি। দুটোই বাজারে চলে আসবে। যে কেউ কিনতে পারবেন সেগুলি। থাকবে না আর কোনও গোপনীয়তা।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে