,

লন্ডনের বাঙালি এলাকায় ৯০ মিনিটে ছয় তরুণ ছুরিকাহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকায় ৯০ মিনিটের মধ্যে কয়েকটি পৃথক ছুরি হামলায় ছয় কিশোর আহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এসব হামলার ঘটনা ঘটে।

সম্প্রতি লন্ডনে ছুরিকাঘাতে নিহতের সংখ্যা অত্যন্ত বেড়ে গেছে। এমনকি নিউ ইয়র্কের খুনের সংখ্যা কমলেও লন্ডনের খুনের সংখ্যা বেড়েছে। এমন ঘটনা লন্ডনের ইতিহাসে আগে ঘটেনি।

ছুরিকাঘাতে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

টাওয়ার হ্যামলেটস বারার মাইলএন্ডে প্রথম হামলার ঘটনা ঘটে। এতে তিন কিশোর আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে ইস্ট ইন্ডিয়া ডক এলাকায় আরেক কিশোর ছুরি হামলার শিকার হন। ওয়েস্ট লন্ডনের ইলিং বোর্ডয়ে এলাকায়ও ছুরিকাঘাতে এক কিশোর আহত হয়। একই সময়ে ১৩ বছর বয়সী অপর কিশোর ছুরি হামলার শিকার হয় নিউহামে।

প্রায় একই সময়ে ওয়ান্ডসওয়ার্থ এলাকায় ২০ বছর বয়সী আরেকজন ছুরি হামলার শিকার হয়েছে বলে জানায় পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে