,

যুক্তরাজ্য আগুন নিয়ে খেলছে: রাশিয়া

news-image

পক্ষত্যাগী রুশ গুপ্তচর হত্যাচেষ্টার ‘গল্প সাজিয়ে’ যুক্তরাজ্য ‘আগুন নিয়ে খেলছে’ বলে হুঁশিয়ার করেছে মস্কো।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার এক বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসেলি নেবেনজিয়ার তরফ থেকে এই হুঁশিয়ারি আসে।

তিনি বলেন, ভিত্তিহীন অভিযোগ তুলে রাশিয়াকে ‘কলঙ্কিত’ করাই ব্রিটেনের উদ্দেশ্য।

পক্ষত্যাগী রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে যুক্তরাজ্যের সলসবেরির উইল্টশায়ারে বিষাক্ত নার্ভ এজেন্ট দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় রাশিয়াকে দায়ী করে আসছে ব্রিটেন।

তবে মস্কো বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে। এ নিয়ে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ঘটনাও ঘটেছে।

সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাশিয়ার ডাকা এই বৈঠকে জাতিসংঘে যুক্তরাজ্যের প্রতিনিধি কারেন পিয়ার্স বৈঠকে বলেন, তার দেশ যেসব পদক্ষেপ নিয়েছে তা যে কোনো বিচারেই সঠিক বিবেচিত হবে।

স্ক্রিপালকে হত্যাচেষ্টার ঘটনায় মস্কো যৌথ তদন্তের যে প্রস্তাব দিয়েছিল, তা ‘নাশকতাকারীকেই আগুনের তদন্তভার’ দেওয়ার মত বলে মন্তব্য করেন পিয়ার্স।

গত ৪ মার্চ ইংল্যান্ডের সলসবেরিতে নার্ভ এজেন্টের প্রভাবে অসুস্থ হয়ে পড়া সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। ইউলিয়ার অবস্থা এখন স্থিতিশীল হলেও ৬৬ বছর বয়সী সের্গেইয়ের অবস্থা গুরুতর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে