,

নাইজেরিয়ায় সংঘর্ষে ২সেনাসহ নিহত ২৩

news-image

নাইজেরিয়ার জামফারা প্রদেশে সেনাদের সাথে সংঘর্ষে নিহত অন্তত ২৩জন। নিহতদের মধ্যে অন্তত ২জন সেনা সদস্য বলে জানিয়েছে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল টেক্সাস চুকুয়ু।

বৃহস্পতিবার সেখানে রাখাল ও কৃষকদের মধ্যেকার একটি সহিংস সংঘর্ষ ঠেকাতে সেনাদের মোতায়েন করা হলে তাদের সদ্যসরা নিহত হয় বলে মন্তব্য করেছেন চুকুয়ু। তিনি আরো জানান, আগের সপ্তাহেই সেখানে কৃষক ও রাখালদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫৪জন নিহত ও আরো ৭১জন আহত হয়েছিল।

উল্লেখ্য, নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের ‘ফুলা’ নামে পরিচিত ‘ফুলানি’ অভিবাসী জাতির সাথে স্থানীয় কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। স্থানীয় কৃষকরা ফুলাদের পালিত পশুগুলো চুরি করার চেষ্টাকালে সংঘর্ষটি বেধেছিল বলে জানিয়েছে ফুলাদের মুখপাত্র। জামফারা প্রদেশের প্রাণঘাতী সহিংসতার জন্য এ পর্যন্ত প্রায় ৭হাজার মানুষ এলাকাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। আনাদোলু এজেন্সি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে