,

ক্যামব্রিজ অ্যানালিটিকার হাতে ফেসবুকের প্রায় ৯ কোটি ব্যবহারকারীর তথ্য

news-image

প্রযুক্তি ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় ক্যামব্রিজ অ্যানলাইটিকা নামের একটি সংস্থা ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করেছিল। সে ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সাম্প্রতিক তথ্যে প্রকাশ এতে প্রায় নয় কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে।

প্রাথমিকভাবে বলা হয়েছিল ফেসবুকের দুর্বলতার সুযোগ নিয়ে ৫০ মিলিয়ন ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে ক্যামব্রিজ অ্যানলাইটিকা। তবে বুধবার ফেসবুক জানিয়েছে সম্ভব তাদের হাতে আট কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য বেহাত হয়েছে। আর এ তথ্য তারা কাজে লাগিয়েছে গত মার্কিন নির্বাচনে।

এ তথ্য জানিয়ে এত বড় কেলেঙ্কারি সামনে এনেছেন যিনি এখন তিনিই বিপদে পড়েছেন। ক্রিস্টোফার ওয়াইলি নামের কানাডীয় এই তরুণ গবেষক ক্যামব্রিজ অ্যানালিটিকার সাবেক কর্মী।

এ ঘটনার ফাঁস করার পর ওয়াইলির ভেবেছিলেন, হয়তোবা ফেসবুকের গোপনীয়তা নীতিতে কিছু পরিবর্তন ঘটানো হবে। যদিও এরপর ক্যামব্রিজ অ্যানালিটিকার সিইও অ্যালেকজান্ডার নিক্সকে বরখাস্ত করা হয়েছে।

গ্রাহকের গোপনীয়তা ভঙ্গের অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। আর এই অভিযোগের ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে ফেসবুকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

ক্যামব্রিজ অ্যানালিটিকার পরিচালনা পর্ষদ জানিয়েছে, পূর্ণাঙ্গ একটি স্বাধীন তদন্তের জন্য নিক্সকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠানটি মার্কিন নির্বাচনের ফল প্রভাবিত করতে বিনা অনুমতিতে কোটি-কোটি গ্রাহকের তথ্য সংগ্রহ করেছে।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন টিম ক্যামব্রিজ অ্যানালিটিকাকে নিয়োগ দেয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে