,

পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী বস্তু ইকারাস নক্ষত্রের সন্ধান

news-image

নিউজ ডেস্ক : পৃথিবী থেকে ৯০০ কোটি আলোকবর্ষ দূরের নিঃসঙ্গ নক্ষত্র ইকারাসের খোঁজ পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বলা হচ্ছে, এটি এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে দূরবর্তী বস্তু। নক্ষত্রটি থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছুতে ৯০০ কোটি বছর সময় লাগে।

নাসার বিজ্ঞানীদের দাবি, এর আগে যে নক্ষত্রের অবস্থানকে দূরতম বলে মনে করা হত, ইকারাস তার চেয়েও ১০০ গুণ দূরে রয়েছে। নাসা দাবি করেছে, তারা নক্ষত্রটির স্পষ্ট নীলচে আলো সনাক্ত করতে সক্ষম হয়েছে। এটি সম্ভব হয়েছে হাবল স্পেস টেলিস্কোপের অসামান্য দৃষ্টিশক্তির কারণেই।

বিজ্ঞানীরা বলেন, মহাবিশ্বের জন্ম হয়েছিল আজ থেকে ১ হাজার ৩৭০ কোটি বছর আগে। সেই হিসেবে সদ্য-আবিষ্কৃত এই নক্ষত্রটি মহাবিশ্বের বয়সের তিন-চতুর্থাংশ সময় আগেকার।

৯০০ কোটি বছর আগে আলো পাঠিয়েছিল ইকারাস। যা সম্প্রতি পৃথিবীতে এসে পৌঁছেছে। ফলে এর অস্তিত্ব সম্পর্কে জানা গেছে। তবে সেটি এখনো মহাবিশ্বে টিকে আছে কি না, তা বের করতে হলে আরো গবেষণার প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে