রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তালাকের ৫০ বছর পর ফের বিয়ে!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হ্যারল্ড হল্যান্ড ও লিলিয়ান বারনেস যুক্তরাষ্ট্রের কেন্টাকির বাসিন্দা। ১৯৫৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের ঘর আলো করে আসে পাঁচ পাঁচটি সন্তান। তারপরও ১৯৬৭ সালে তাদের তালাক হয়ে যায় এই দম্পতির। ৫০ বছর পর চলতি বছরের এই মাসের ১৪ তারিখকে ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এ প্রবীণ জুটি। খবর ফক্স নিউজ।

১৯৬৭ সালে তাদের তালাক হলেও বন্ধুত্ব অমলিন ছিল হ্যারল্ড হল্যান্ড ও লিলিয়ান বারনেসের। অন্য মানুষের সঙ্গে ঘরও বেঁধেছিলেন দুজনে। দুজনের দ্বিতীয় বিয়ে অনেক দিন টিকেছিল। ২০১৫ সালে হ্যারল্ডের দ্বিতীয় স্ত্রী ও লিলিয়ানের দ্বিতীয় স্বামী মারা যান। এর পর আবার পরস্পরের কাছাকাছি আসেন হ্যারল্ড ও লিলিয়ান।

তালাকের ৫০ বছর পর একটি পারিবারিক অনুষ্ঠানে এই সাবেক দম্পতির দেখা হয়েছিল। পরস্পরকে দেখে দুজনেই অনুভব করেছিলেন যে, মনের টান এখনো অটুট আছে। সেই থেকে আবার নিয়মিত যোগাযোগ শুরু। একপর্যায়ে ফের বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তারা। চলতি মাসের ১৪ তারিখ তাদের বিয়ের দিন ঠিক হয়েছে।

বরের বয়স এখন ৮৩ বছর। কনের ৭৮। ৫০ বছর আগে তালাকের ঘটনার সমস্ত দায় নিজের ঘাড়ে নিয়েছেন হ্যারল্ড হল্যান্ড। তিনি বলেন, ‘প্রথম বিয়ে না টেকার শতভাগ দোষ আমার। তবে তখন লিলিয়ানকে আমি সবই দিয়ে গিয়েছিলাম। আমাদের সন্তানদের অবহেলা করিনি আমি।’

হ্যারল্ড আরও বলেছেন, বিয়ে টিকিয়ে রাখতে এবার চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না। তিনি বলেন, ‘ওই সময়ে অনেক কিছু করতে পারিনি। স্ত্রীর প্রত্যাশা পূরণ করতে পারিনি। তবে এবার যা করতে ইচ্ছে হবে, তাই করব আমরা। লিলিয়ান যেখানে ঘুরতে যেতে চাইবে, সেখানেই তাকে নিয়ে যাব আমি।’

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ