রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৭০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে একটি ধর্মীয় জমায়েতে সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। সোমবারের ওই হামলায় আহত হয়েছে আরও ৩০ জন। স্থানীয় কর্মকর্তারা হতাহতের খবর নিশ্চিত করেছেন। খবর নিউ ইয়র্ক টাইমস।

দাসত-ই-আরচি জেলার গভর্নর নাসরুদ্দিন সাদি বলেন, একটি মসজিদ এবং পার্শ্ববর্তী মাঠে আয়োজিত প্রায় ১ হাজার মানুষের একটি জমায়েতে হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার শিকার মসজিদটি মাদ্রাসা এবং ধর্মীয় শিক্ষাকেন্দ্র ছিল। তালেবানের সদস্যরা তালেবান যোদ্ধারা নিজেদের মধ্যে বৈঠক করতেই ওই মাদ্রাসায় জড়ো হয়েছিল।

নাসরুদ্দিন সাদি বলেন, মসজিদে ধর্মীয় জমায়েতে লোকজন উপস্থিত হলেও সেখানে জঙ্গিদের উপস্থিতি লক্ষ্য করেই হামলা চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

অপরদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাদমানিস মসজিদে ধর্মীয় কাজে সমবেত হওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, তালেবান এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলো আফগান বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছিল। কিন্তু আমাদের বাহিনীর সদস্যরা জঙ্গিদের পরিকল্পনা আগেই জেনে গেছেন। ফলে তাদের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।

তিনি বলেন, হেলিকপ্টার দিয়ে হামলার ঘটনায় এক তালেবান কমান্ডারসহ ২১ জঙ্গি নিহত হয়েছে। এটি কোনো আবাসিক এলাকা ছিল না। তাই এই হামলায় শুধুমাত্র সন্ত্রাসী এবং তালেবানরাই নিহত হয়েছে। কারণ সেখানে তারা সক্রিয় ছিল। ওই এলাকায় কোনো বেসামরিকরা ছিল না। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি হামলায় শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নিহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ