রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুকানোর ঝামেলা ছাড়াই বেসনের পাপড়

news-image

অনলাইন ডেস্ক : পাপড় খেতে বাচ্চা বা বুড়ো মোটামুটি সবাই পছন্দ করে। কিন্তু রোদে শুকাতে হয় বলে অনেক সময় এটি ঝামেলাদায়ক মনে হয়। আবার অনেক সময় ঠিকমতো রোদ পাওয়াও যায় না। তবে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই বানাতে পারেন বেসনের পাপড়। তো, দেখে নিন কীভাবে বানাবেন বেসনের পাপড়।

উপকরণ

১. বেসন এক কাপ

২. ময়দা এক কাপের চার ভাগের এক ভাগ

৩. সয়াবিন তেল দুই টেবিল চামচ

৪. জিরা আধা চা চামচ

৫. গোলমরিচ (থেঁতলানো) এক চা চামচের চার ভাগের এক ভাগ

৬. মরিচের গুঁড়া এক চিমটি

৭. বেকিং সোডা এক চা চামচের চার ভাগের এক ভাগ

৮. লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি

বেসনের সঙ্গে সব উপকরণ মিশিয়ে নিন। এর মধ্যে পানি দিয়ে পরোটার চেয়ে শক্ত একটি ডো বানিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর ডো একটু মথে নিয়ে পাঁচ বা ছয় টুকরা করে নিন। এবার বেসনের টুকরাগুলো রুটির মতো বেলে নিন। রুটি যত পাতলা হবে, পাপড় তত ভালো হবে। এবার ডুবো তেলে পাপড় ভেজে ফেলুন। পাপড় সংরক্ষণ করতে চাইলে ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন। তবে এক-দুই মাস সংরক্ষণ করতে চাইলে মাঝেমধ্যে রোদ দিতে হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ