,

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় দুই বিমানের সংঘর্ষে নিহত ২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ম্যারিয়ন মিউনিসিপ্যাল বিমানবন্দরে দুইটি বিমানের সংঘর্ষে অন্তত দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। সেখানকার গ্র্যান্ট কান্ট্রি করোনারের বরাত দিয়ে খবরটি জানায় সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

জানা যায়, দুর্ঘটনাটি হয় ইন্ডিয়ানাপোলিসের ৫০ মাইল উত্তরপূর্বের একটি বিমানবন্দরে। একটি বড় বিমানের সঙ্গে একটি প্রাইভেট বিমানের সংঘর্ষে ঘটনাটি ঘটে বলে জানা যায়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন জানায়, বিমান দুইটির মধ্যে একটির মডেল হচ্ছে সেসনা ৫২৫ সাইটেশন জেট এবং অন্যটি সিঙ্গেল ইঞ্জিন সেসনা ১৫০।

জানা গেছে, প্রাইভেট বিমানটি স্থানীয় সময় ৫টার সময় অবতরণ করতে গিয়ে বড় বিমানটির সঙ্গে ধাক্কা খায়।

প্রাইভেট বিমানটি ইন্ডিয়ানা থেকে দুইজন যাত্রী বহন করে নিয়ে যাচ্ছিল, যারা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বড় বিমানটিতে থাকা পাঁচজন যাত্রীর অবস্থা এখনো নিশ্চিত করে বলতে পারেনি সংবাদসংস্থাটি।

সিবিএস নিয়ন্ত্রিত টেলিভিশন ডাব্লিউটিটিভি জানায়, বিমানবন্দরটিতে কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ছিলো না। পাইলটরা সাধারণত একটি কমন রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে যোগাযোগের কাজটি সেরে থাকেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে