,

এতোটা খুশি আগে কখনো হইনি : মালালা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় সাড়ে ৫ বছর আগে তালেবানের গুলিতে আহত হয়ে সংজ্ঞাহীন অবস্থায় বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন মালালা ইউসুফজাই। সম্প্রতি নিজ বাড়িতে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী এ তরুণী। সোয়াত উপত্যকায় পৌঁছে শান্তিতে নোবেল বিজয়ী মালালা বলেন, এতোটা খুশি আগে কখনো হয়নি। খবর দ্য ইন্ডিপেনডেন্ট।

৩১ মার্চ শনিবার ৩টা ৫৭ মিনিটে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট দিয়ে মালালা ইউসুফজাই লেখেন- ‘আমার পরিবারের বাড়িটি দেখে খুব খুশি লাগছে। আমার পরিবার আর বন্ধুদের সঙ্গে যেই মাটিতে কাটিয়েছি, সেই মাটিতে আবার পা রাখতে পেরে খুব আনন্দ হচ্ছে।’

শনিবার সোয়াতে তিনি নিজের শহরে ঘুরে বেড়ান। এ সময় তার অনুভূতি জিজ্ঞেস করা হলে এএফপিকে তিনি বলেন, ‘আমি চোখ বন্ধ করে সোয়াত ছেড়েছিলাম। আর এখন খোলা চোখ নিয়ে আবার সোয়াতে ফিরে এসেছি।’

শুক্রবার জিওটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে মালালা জানিয়েছেন, পড়ালেখা শেষ হলে স্থায়ীভাবে তার পাকিস্তান ফিরে আসার ইচ্ছা রয়েছে। ২০১২ সালের পাকিস্তানের সঙ্গে আজকের পাকিস্তানের বিশাল পার্থক্য রয়েছে বলেও তিনি জিওটিভিকে জানান।

একদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান জানিয়ে মালালা বলেন, ‘পড়ালেখা শেষ হলে আমি পাকিস্তানে ফিরে আসব। কারণ এটাই আমার দেশ। অন্য পাকিস্তানির মতো আমারও সমান অধিকার আছে।’

উল্লেখ্য, সোমবার কাতার এয়ারলাইন্সের কিউআর-১৫ ফ্লাইটে ইসলামাবাদ থেকে ব্রিটেনের উদ্দেশে পাকিস্তানের মাটি ছেড়েছেন নোবেলজয়ী ও শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই৷ ফ্লাইটটি কাতারের দোহা বিমানবন্দরে যাত্রা বিরতি নেবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে