রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তেজনা বাড়িয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু

news-image

কোরীয় উপদ্বীপে উত্তেজনা ছড়িয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। রবিবার থেকে এ মহড়া শুরু হয়, চলবে এক মাস। যৌথ মহড়াটি গত ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা থাকলেও শীতকালীন অলিম্পিক উপলক্ষে তা পিছিয়ে দেওয়া হয়েছিল।

জানা গেছে, এই মহড়ার বিভিন্ন পর্যায়ে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রায় তিন লাখ এবং আমেরিকার সাড়ে ১১ হাজার সেনা অংশ নেবে।

প্রসঙ্গত, উত্তর কোরিয়া মহড়া শুরুর আগে এটাকে আগ্রাসন হিসেবে অভিহিত করলেও এখন পর্যন্ত দেশটির পক্ষ থেকে কোনো ধরণের প্রতিক্রিয়া দেখানো হয়নি। তবে জাপান এই মহড়াকে স্বাগত জানিয়ে বলেছে, এর ফলে পরমাণু কর্মসূচি বাদ দেওয়ার বিষয়ে উত্তর কোরিয়া আরও বেশি চাপ অনুভব করবে।

উল্লেখ্য, এবারের অলিম্পিক গেমসে উত্তর কোরিয়াও অংশ নিয়েছে এবং সে সময় থেকেই উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ধীরে ধীরে সম্পর্ক উন্নয়ন হচ্ছে। তারই জের ধরে আগামী ২৭ এপ্রিল উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন বৈঠক করবেন বলে কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ