,

টানা ৩২ বছর ক্রুশবিদ্ধ হচ্ছেন এই ব্যক্তি

news-image

খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে ‘গুড ফ্রাইডে’ খুবই গুরুত্বপূর্ণ দিন হিসেবে ধরা হয়। কেননা ওই দিন যিশুকে ক্রুশ বিদ্ধ করা হয়েছিল। দিনটিকে খ্রিস্ট ধর্মাবলম্বীরা ‘হোলি ফ্রাইডে’, ‘ব্ল্যাক ফ্রাইডে’ কিংবা ‘গ্রেট ফ্রাইডে’ হিসেবেও ডেকে থাকেন। সারা বিশ্বের খ্রিস্টানরা এই দিনটিতে চার্চে গিয়ে অথবা নিজেদের মতো ইশ্বরের কাছে প্রার্থনা করে কাটিয়ে দেন।

ফিলিপাইনের নাগরিক রুবেন এনাজে কিন্তু দিনটিকে পালন করেন অন্যভাবে। সব নিয়মনীতিকে ছাপিয়ে নিজেই এদিন হয়ে ওঠেন যিশু। রাজধানী ম্যানিলা থেকে মাত্র ৭৬ কিলোমিটার দূরে কুটুড নামক গ্রামের ৫৮ বছর বয়সী এনাজে ওইদিন নিজেকেই ক্রুশ বিদ্ধ করেন।

যিশুকে ভালোবেসে দীর্ঘ ৩২ বছর ধরে গুড ফ্রাইডের দিনে রুবেন এনাজে যিশুর মতো নিজেকে ক্রুশ বিদ্ধ করে চলেছেন। যিশুর মতোই নিজের দুই হাতে এবং পায়ে দু’ইঞ্চি দীর্ঘ পেরেক গাঁথেন। এরপর কাঠের ক্রুশের সঙ্গে নিজেকে ঝুলিয়ে দেন। যেমনটা করা হয়েছিল যিশুকে।

মাঠের মাঝখানে ক্রুশবিদ্ধ অবস্থান রুবেন এনাজে অবশ্য একা থাকেন না। প্রতিবছরই তার দু’পাশে থাকেন আরও দুই গ্রামবাসী। চলতি বছর এক নারীকেও এমন ক্রুশবিদ্ধ অবস্থায় দেখা যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম দি সান শনিবার এক প্রতিবেদনে জানায়, গত ৭ বছর ধরে তিনিও এই কাজ করছেন।

ফিলিপাইনের ক্যাথলিক চার্চ অবশ্য এমন কাজের ঘোর বিরোধী। চার্চের মতে, ভক্তদের এমন কাণ্ড সাধারণ ক্যাথলিকদের মধ্যে ভুল ব্যাখ্যা দেবে। তবে সাধারণ জনগণের এমন কাণ্ডে কখনোই তারা বাধা দেননি।

ফিলিপাইনের প্রায় ৮০ ভাগ মানুষই ক্যাথলিক। তাদের কাছে বড়দিন যেমন খুশির, তেমনই গুড ফ্রাইডে অত্যন্ত দুঃখের একটি দিন। তাদের বিশ্বাস এই দিন জীবনের সব পাপ আর কলঙ্ক মুছে ফেলার সুযোগের দিন। এদিনের প্রার্থনা আর সাধনায় শরীর ও মনের সব পাপ মার্জনা হবে। শরীর হবে শুদ্ধ আর পূরণ হবে মনের সব বাসনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে