,

পাপুয়া নিউগিনিতে ৬.৯ মাত্রার ভূমিকম্প

news-image

পাপুয়া নিউগিনির দক্ষিণাঞ্চলের তীরবর্তী নিউ ব্রিটেন আইল্যান্ডে ৬ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার এই শক্তিশালী ভূমিকম্পটি হয়। এতে আশপাশের এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আবহাওয়াবিষয়ক প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলের আশপাশের ৩০০ কিলোমিটার এলাকায় সতর্কতা জারি করে। পরে এই সতর্কতা তুলে নেওয়া হয়।

গত ২৬ ফেব্রুয়ারি দেশটির নিউ ব্রিটেন প্রদেশের রাবাউলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক  ৫ মাত্রার একটি ভূমিকম্পে আঘাত হানে। এতে ১০০ জন নিহত হন।

রাবাউল হোটেলের কর্মকর্তা দেল্লি মিনদিং জানান, ভূমিকম্পের সময় হোটেলের অতিথিরা দৌড়ে বাইরে যান। তবে এতে কোনো ক্ষতি হয়নি।

র‍্যাপ্পো প্ল্যান্টেশন রিসোর্টের কর্মকর্তা মে দোভন বলেন, কোনো ধরনের ক্ষয়ক্ষতির কথা শুনিনি। ভূমিকম্প অনুভূত হলে সবাই দালান থেকে বের হন।

অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র জানান, অস্ট্রেলিয়ার তীরবর্তী এলাকায় ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে ভয়ের কিছু নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে