রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথিবীর ধ্বংস নিয়ে স্টিফেন হকিং’র ৫ ভবিষ্যদ্বাণী

news-image

আর বেশিদিন নেই পৃথিবীর অস্তিত্বের৷ ধ্বংস হয়ে যাবে পৃথিবী৷ বিশ্ববিখ্যাত পদার্থবিদ ও কসমোলজিস্ট স্টিফেন হকিং মৃত্যুর আগেই সেই ভবিষ্যদ্বাণী করেছিলেন৷ নিজের জীবদ্দশায় বারবার সেকথা জানিয়েছিলেন তিনি৷

তিনি বলেছিলেন, ধ্বংসের ঘণ্টা বেজে গিয়েছে৷ আর বেশিদিন নেই৷ বিপর্যয়ে ধ্বংস হয়ে যাবে পৃথিবী৷ আমাদের আজকের এই প্রতিবেদনে বাংলাদেশ প্রতিদিনের পাঠকদের জন্য রইলো পৃথিবীর ধ্বংস নিয়ে স্টিফেন হকিংয়ের ৬টি ভবিষ্যদ্বাণী-

১) উল্কাপাত-

আর ৬০০ বছরের মধ্যেই আমরা পৃথিবীবাসীরা মারা যাব৷ উল্কাপাত ঘটবে বিশ্বজুড়ে৷ লাল হয়ে জ্বলবে গ্রহ৷ নভেম্বরে বেজিংয়ে Tencent WE Summit-এ একথা বলেছিলেন স্টিফেন হকিং৷ তিনি বলেছিলেন, ২৬০০ সালে পৃথিবীর জনসংখ্যা দাঁড়াবে কানায় কানায়৷ ফলে বৈদ্যুতের খরচ পৃথিবীকে লাল গোলায় পরিণত করবে৷

২) রাজত্ব করবে রোবটরা-

মানব সভ্যতার দিন শেষ হবে৷ পৃথিবীজুড়ে রাজত্ব করবে রোবটরা৷ একটি সাক্ষাৎকারে প্রফেসর হকিং একথা বলেছিলেন৷ তিনি জানিয়েছিলেন, মানুষের জায়গা নেবে মানুষেরই হাতে তৈরি রোবটরা৷ মানুষ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে চায়৷ কিন্তু একদিনই এরই হাতের পুতুল বয়ে যাবে মানুষ৷

৩) পারমাণবিক শক্তি ও মানুষের আক্রমণ-

অভিব্যক্তির কুপ্রভাব আর কয়েক বছরের মধ্যেই টের পাবে মানুষ৷ পারমাণবিক শক্তি নিয়ে এখন থেকেই লড়াই শুরু হয়ে গেছে৷ মানুষ এখন একে অপরকে আক্রমণ করতে চায়৷ হানাহানি শুরু হয়ে গেছে৷ এর শেষ পৃথিবীর ধ্বংস৷ সেখানে প্রযুক্তি একটি বড় অস্ত্র৷ সেই অস্ত্রগুলির মধ্যে সবচেয়ে বড় পারমাণবিক শক্তি৷ পৃথিবী ধ্বংস হওয়ার এটি অন্যতম কারণ হতে পারে৷

৪) অন্য বাসস্থান খুঁজবে মানুষ-

আর ১০০ বছর৷ তার মধ্যেই অন্য বাসস্থান খুঁজবে মানুষ৷ যদি না খোঁজে, তাহলে আবহাওয়ার পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি সহ একাধিক কারণে ধ্বংস হয়ে যাবে মানবসমাজ৷

৫) নতুন পরিকল্পনা হতে পারে ধ্বংসের কারণ-

নতুন পরিকল্পনাকে সবসময়ই স্বাগত৷ কিন্তু এমন কিছু আইডিয়া আসতে চলেছে যা পৃথিবীর ধ্বংসের কারণ হতে পারে৷ এমনটাই বলেছিলেন স্টিফেন হকিং৷ সময় যত এগোবে বিজ্ঞান ও প্রযুক্তি তত উন্নত হবে৷ ফলে পারমাণবিক যুদ্ধ, বিশ্ব উষ্ণায়ন ও জেনেটিকালি ইঞ্জিনিয়ারড ভাইরাস বাড়বে৷ আর তার ফলে ধ্বংস হতে পারে পৃথিবী৷

এ জাতীয় আরও খবর

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী