গুলিবিদ্ধের ৬ বছর পর পাকিস্তানে ফিরলেন মালালা

news-image

তালেবান বন্দুকধারীর গুলিতে আহত হওয়ার ছয় বছর পাকিস্তানে ফিরেছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, পাকিস্তানের জিও টিভি একটি ভিডিও প্রচার করেছে। তাতে মালালাকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি গাড়ির দিকে হেঁটে যেতে দেখা গেছে। গাড়িটির পাহারায় একটি নিরাপত্তা বহর রয়েছে।

২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে শিক্ষার পক্ষে কাজ করার জন্য সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল জয় করেন মালালা। এখন তার বয়স ২০ বছর। ২০০২ সালে বাস থামিয়ে তার মাথায় গুলি করে এক তালেবান বন্দুকধারী। ওই ঘটনার পর এই প্রথম তিনি পাকিস্তানে ফিরলেন।

গত সপ্তাহেই টুইটারে মাতৃভূমির জন্য আকুতি প্রকাশ করেছিলেন। তিনি এখন যুক্তরাজ্যে বাস করেন। হামলার পরই তাকে বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর থেকেই তিনি বিদেশে রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মালালা পাকিস্তানি প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসির সঙ্গে বৈঠক করতে পারে। এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, স্পর্শকাতরতার জন্য সফরের বিস্তারিত গোপন রাখা হয়েছে।

ধারণা করা হচ্ছে, মালালা চারদিন পাকিস্তানে অবস্থান করবেন। তার সঙ্গে মালাল ফান্ড গ্রুপের কর্মকর্তারা রয়েছে। তবে এটা নিশ্চিত নয়, তিনি তার শহর সোয়াতে যাবেন কিনা।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার