,

রুশ কূটনীতিকদের বহিষ্কার করলো ইইউভুক্ত ১৪ দেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত(ইইউ) ১৪টি দেশ রুশ কূটনীতিকদের বহিষ্কারের করেছে বলে জানালেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক।

সাবেক ডাবল এজেন্ট সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালের ওপর রাসায়নিক হামলার ঘটনায় রাশিয়ার দায়িত্বশীলতার কোনো প্রমাণ না পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ঘটনায় আরও পদক্ষেপ নেয়া হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

সোমবার চারজন করে রুশ কূটনীতিক বহিষ্কার করেছে বলে জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। নেদারল্যান্ডস ও ডেনমার্ক দুইজন করে রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে বলে জানিয়েছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইতালি দুইজন এবং লিথুয়ানিয়া ও টেক প্রজাতন্ত্র তিনজন করে রুশ কূটনীতিক বহিষ্কার করেছে। সবচেয়ে বেশি সংখ্যক রুশ কূটনীতিক বহিষ্কার করেছে ইউক্রেন। দেশটি ১৩ কূটনীতিককে বহিষ্কার করেছে।

এছাড়া রাশিয়ার একজন কূটনীতিক এবং একজন বিমান কর্মকর্তাকে বহিষ্কার করেছে লাটভিয়া। এক কূটনীতিককে বহিষ্কার ফিনল্যান্ডও।

এস্তোনিয়ার রুশ দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট এক সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

গত ৪ মার্চ যুক্তরাজ্যের সলসবারিতে সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালের ওপর হামলার ঘটনায় রাশিয়ার দিকে আঙুল তুলছে পশ্চিমা দেশগুলো। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন মনে করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই তাদের ওপর হামলা করা হয়েছে।

এই অভিযোগ অস্বীকার করে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনার তদন্তে পূর্ণ সহযোগিতা করবে তারা। স্ক্রিপাল ও তার মেয়ের ওপর প্রয়োগকৃত বিষের নমুনা চেয়েছিল রাশিয়া কিন্তু তা প্রত্যাখ্যান করেছে ব্রিটেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে