রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ইউরেনিয়াম সক্ষমতা অর্জনের হুংকার সালমানের

news-image

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে ক্রমশই আরও শক্তিশালী হয়ে উঠছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে এবার কয়েক দিনে আগে পরমাণু বোমা বানানোর হুমকি দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এবার তিনি বললেন, রিয়াদ ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করতে চায়। পাশাপাশি সৌদি আরবের ইউরেনিয়াম রিজার্ভ নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে সৌদি যুবরাজ দাবি করেন, বিশ্বের ইউরেনিয়ামের পাঁচ শতাংশ রিজার্ভ রয়েছে সৌদি আরবে। প্রসঙ্গত, সৌদি আরব আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে ১৬টি পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে।

এ ব্যাপারে মোহাম্মদ বিন সালমান বলেন, বিদেশ থেকে ইউরেনিয়াম কেনার বদলে পরমাণু চুল্লিতে নিজের ইউরেনিয়াম ব্যবহার করতে চায় সৌদি আরব। এ ক্ষেত্রে ইউরেনিয়ামকে সমৃদ্ধ করাই রিয়াদের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন টিভি চ্যানেল সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে সৌদি যুবরাজ বলেছিলেন, ইরান পরমাণু বোমা তৈরি করলে তার জবাবে সৌদি আরবও পরমাণু বোমা বানাবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ