,

আগ্নেয়াস্ত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণের দাবিতে উত্তাল আমেরিকা

news-image

জীবনের থেকে বেশি মূল্যবান জিনিস আর কিছু হতে পারে না। সেই জীবনকে তাড়াতাড়ি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। এই বার্তা দিয়ে প্রতিবাদ মিছিলে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র। যুবসমাজের নেতৃত্বে এই মিছিলে পা মেলাল আট থেকে আশি। দাবি, অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইন আনতে হবে দেশে।

দেশটিতে সাম্প্রতিক সময়ে কয়েকটি ভয়াবহ হামলার পর কয়েকটি ছাত্র সংগঠনের আয়োজিত এই বিক্ষোভ মিছিলে অন্তত পাঁচ লাখ মানুষ অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের ভেতরে ও বাইরে বিশ্বের প্রায় ৮০০ শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছে, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া ও পার্কল্যান্ড ফ্লোরিডায় প্রথমে এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের মূল স্লোগান ছিল ‘মার্চ ফর আওয়ার লাইভস’ বা ‘জীবনের জন্য মিছিল’। বিক্ষোভাকারীরা তাদের জীবনের প্রতি মূল্য দিতে এবং আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার দাবি জানান।

এসব বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগ ছিলেন স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে হামলার প্রতিবাদেই মূলত তারা এ বিক্ষোভে অংশ নিয়েছেন।

গতমাসে ফ্লোরিডার একটি স্কুলে এক কিশোরের গুলিতে ১৭ জনের মৃত্যুর পর এই বিক্ষোভকে মার্কিন অস্ত্র আইন বিরোধী সর্বোচ্চ প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। এসময় সারাদেশ থেকে আগত বিক্ষোভকারীরা রাজধানী ওয়াশিংটনে এসে জড়ো হয়।

যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর আরো প্রায় ৮০০ শহরে একই ধরণের প্রতিবাদ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। মার্কিন জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে একই সময়ে লন্ডন, মাদ্রিদ, প্যারিস, এডিনবার্গ, জেনেভো, সিউল, টোকিও ও সিডনিতেও বিক্ষোভ মিছিল হয়েছে। এর ফলে আয়োজকরা আশা করছেন, দেশের প্রচলিত অস্ত্র আইনে ব্যাপক পরিবর্তন ঘটাবেন ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসন। যদিও এ ব্যাপারে হোয়াইট হাউজের তেমন কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।

এদিকে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এক মতামত জরিপ থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি মানুষ প্রচলিত আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনে পরিবর্তন চান।

৬৯ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, যে কোনো মানুষের পক্ষ থেকে আগ্নেয়াস্ত্রের সহজপ্রাপ্তির ওপর কড়াকড়ি আরোপ করা প্রয়োজন। কিন্তু এ কাজের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন অস্ত্র ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষক রাজনীতিবিদরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে