,

২৬ লাখ বছর আগে বিলুপ্ত তিমির দাঁত চুরি

news-image

অনলাইন ডেস্ক : ২৬ লাখ বছর আগের মেঘাসার্ক তিমির সংরক্ষণ করা একটি দাঁত চুরি হয়ে গেছে। জানা গেছে, বর্তমানে বিশ্বজুড়ে যে তিমি রয়েছে, তার পূর্বপ্রজাতির তিমি এটি। অস্ট্রেলিয়ার বিশ্ব প্রামাণ্যচিত্র থেকে দাঁতটি চুরি হয়ে গেছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ওই দাঁতটির দৈর্ঘ্য তিন ইঞ্চি লম্বা। পশ্চিম অস্ট্রেলিয়ার ন্যাশনাল পার্কের কাছের একটি গোপন এলাকা থেকে দাঁতটি চুরি হয়েছে।

জানা যায়, যে দাঁতটি চুরি হয়েছে, আজ থেকে ২৬ লাখ বছর আগে পৃথিবী থেকে ওই প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কর্মীরা ওই দাঁতটিকে খুব গোপনে স্বাভাবিকভাবে ঢেকে রেখেছিল। ওই দাঁতটি কোন পর্যটনকারীকে দেখানো হতো না বলেও মন্তব্য করেন সংরক্ষণকারী দলের প্রধান মি. হংস্টরম।

কর্তৃপক্ষ দাবি, দীর্ঘদিন ধরেই চোররা দাঁতটিকে টার্গেট করে আসছিল। পশ্চিম অস্ট্রেলিয়ার আবহাওয়া সংরক্ষণ বিভাগ জানিয়েছে, ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নিংগালো উপকূল থেকে ওই দাঁতটি চুরি হয়েছে। এলাকাটি খুব গোপন ছিল বলে জানা গেছে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে