,

ভারতে গো-মাংস বিক্রেতাকে হত্যায় ১১ জনের যাবজ্জীবন

news-image

ভারতে গো-মাংস বহন ও বিক্রির অভিযোগে পিটিয়ে হত্যার ঘটনায় বিজেপি নেতাসহ ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঝাড়খণ্ডের রামগড় জেলার ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত দ্বিতীয় বিচারক ওম প্রকাশ এ রায় দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে আছে স্থানীয় বিজেপি নেতা নিত্যানন্দ মাহাতো।

১২তম আসামি ঘটনার সময় ১৬ বছরের কিশোর থাকায় তার সাজা আপাতত স্থগিত রেখেছেন বিচারক। যদিও সরকারি আইনজীবী আদালতে আবেদনে নারকীয় ওই ঘটনায় জড়িত ব্যক্তিকে প্রাপ্তবয়স্ক হিসেবেই বিচার করতে বলেছেন।

নিহতেদর পরিবার যাতে যাবতীয় ক্ষতিপূরণ পায় তা লক্ষ্য রাখতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিচারক ওম প্রকাশ।

গতবছরের জুনে রামগড়েই ৫৫ বছরের আলিমুদ্দিন আনসারিকে গো-মাংস বহনের অভিযোগে পিটিয়ে মেরেছিল স্থানীয় গো-রক্ষা সমিতির সদস্যরা। তার গাড়িতেও আগুন ধরিয়ে দেয়া হয়।

ওই নৃশংস ঘটনার ঠিক আগের দিনই প্রধানমন্ত্রী গো-রক্ষার নামে কাউকে আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ করেছিলেন। তার পরদিনই গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় সমালোচনার ঝড় ওঠে।

উল্লেখ্য, ভারতে এটাই প্রথম ঘটনা যাতে গো-মাংস বহন ও বিক্রির অভিযোগে পিটিয়ে মুসলমান হত্যার বিচার করা হলো। নয়তো ইতোপূর্বে গো-সংশ্লিষ্ট অভিযোগে নির্মম পন্থায় মুসলমান নির্যাতনের বহু ঘটনা রয়ে গেছে, যেগুলোর কোনো বিচার মুসলিমরা পাননি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে