,

যুক্তরাষ্ট্রে সিরিজ বোমা হামলা: হামলাকারীর পরিচয় প্রকাশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে সিরিজ বোমা হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম। তার নাম মার্ক অ্যান্থোনি বলে উল্লেখ করা হয়েছে। অ্যান্থোনির ২৩ বছর বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, হামলাকারী অস্টিনের ২০ মাইল উত্তরে একটি বাসায় ভাড়া থাকতেন। তার সঙ্গে একই ফ্ল্যাটে থাকা অন্য দুজনের সঙ্গে পুলিশ কথা বলেছে। তবে, ওই ব্যক্তিরা কোনোরকমের অপরাধের সঙ্গে জড়িত নন।

তিনি জানান, নিজেকে উড়িয়ে দিলেও হামলাকারী ইন্টারনেটে তার কার্যক্রম মুছে ফেলতে পারেননি।

গ্রেগ অ্যাবট বলেন, ‘অনলাইনে কার্যক্রমের সূত্র ধরেই তার আসল পরিচয় বের করা হবে। এর ফলে জানা সম্ভব হবে, তিনি কে ছিলেন? কী করতেন? এবং কেন তিনি এমন কাজ করেছেন?’

এদিকে, সংবাদমাধ্যম ইউএস টুডে বলছে, ‘মার্ক অ্যান্থোনি ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত অস্টিন কমিউনিটি কলেজে পড়াশোনা করেন। তবে স্নাতক শেষ করতে পারেননি।

বিভিন্ন ব্লগে মার্ক অ্যান্থোনির কিছু লেখা প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম। এসব লেখায় তিনি সমকামী বিবাহের বিরোধিতা করেন। এ ছাড়া গর্ভপাতের বিষয়েও তিনি বিপক্ষে অবস্থান নেন।

মঙ্গলবার দিবাগত রাতে টেক্সাসের অস্টিনে বোমা বিস্ফোরনে এক ব্যক্তি নিহত হন। পুলিশের বক্তব্য, তাদের অভিযানের মুখে ওই ব্যক্তি বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে