,

সিরিয়ায় মার্কেটে রকেট হামলায় নিহত ৩৫

news-image

সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলে একটি মার্কেটে গতকাল মঙ্গলবার রকেট হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হামলার শিকার কাশকৌল বাজারটির খুব কাছেই সরকার বিরোধী যোদ্ধাদের ঘাঁটি। ওই ঘাঁটিতেও রুশ-সিরীয় যৌথ বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে।

উদ্ধারকারী বিভিন্ন সংস্থার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকার বিরোধী বাহিনীর নিয়ন্ত্রিত এলাকা হিসেব পরিচিত পূর্ব গৌতায় রুশ-সিরীয় বিমান হামলায় এ নিয়ে প্রায় ৫৬ জন নিহত হয়েছেন।

এর আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার একটি বিদ্যালয়ে বিমান হামলায় ১৬ শিশু ও ৪ জন নারী নিহত হয়েছেন। বিদ্যালয়টি নারী ও শিশুদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

সিরীয় সেনাদের দাবি, সরকার বিরোধীরাই রাজধানী দামেস্কে একের পর এক হামলা চালাচ্ছে। এসব হামলায় সাধারণ নাগরিকরদের লক্ষ্য করা হচ্ছে। তবে আসাদ সরকারের সেনাদের এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সরকার বিরোধী গোষ্ঠী। তাঁদের দাবি তাঁরা কখনো সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায়নি।

২০১৩ সাল থেকে পূর্ব গৌতা এলাকাটি বাশার আল আসাদ বিরোধী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গত মাস থেকে রাশিয়ার সমর্থনে আসাদ সরকার ওই এলাকায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে